1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

আমরা বিশ্বাস করি অন্তরবর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে নয় ছয় করবে না — কাজী রওনাকুল ইসলাম টিপু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমরা বিশ্বাস করি অন্তরবর্তীকালীন সরকার জনগনের ক্ষমতা জনগনের হাতে দিবে। জনগণও তাই বিশ্বাস করে জনগণের ক্ষমতা জনগনের হাতেই আসবে। তারা নির্বাচন নিয়ে নয় ছয় করবে না।

যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তারা মূলত বিশৃঙ্খলা করতে চায়। তাদের দল হয়তো গোছানো নয়। হয়তো এদের দলে জনসমর্থন নাই তারা ভাবছে তাদের জনসমর্থন নিতে গেলে বিএনপিকে পঁচাতে হবে। শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনির হোসেন আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল ইমান বাবুল প্রমুখ।

প্রসঙ্গত, ভান্ডারিয়া উপজেলায় প্রায় দুই দশক পড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com