1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি। নির্বাচন পেতে হলে আমাদের মধ্যে ঐক্যকে আরো অটুট রাখতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে জনসাধারণকে সঙ্গে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং নিজের ব্যক্তিগত তরফ থেকে ইফতার মাহফিলে শামিল হওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে সাথে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান এবং রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহ সভাপতি ড. মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com