1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

আবারও অবরোধের ঘোষণা দিল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

আগামী রোববার (৫ নভেম্বর) থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি।

এছাড়া আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।
এদিকে বিএনপির সঙ্গে মিল রেখে আগামী ৫ ও ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার ( ২ নভেম্বর) দলটির বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন।

তিনি জানান, আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা। এছাড়া আগামী ৫ ও ৬ নভেম্বর (রবিবার, সোমবার) টানা (৪৮ ঘণ্টা) সারাদেশে সর্বাত্মক অবরোধ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com