1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

আপোষহীন রাজনীতির রোল মডেল বেগম জিয়া: ডিইএব, ঢাকা জেলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিশ্বে আপোষহীন রাজনীতির রোল মডেল। গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া যে ত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন তা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যতই আঘাত করা হয়েছে ততই শক্তিশালী হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ঢাকা জেলার নবগঠিত কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও নব গঠিত কমিটির পরিচিতি সভায় নেতারা এইসব কথা বলেন।

ডিইএব এর ঢাকা জেলা নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ শাহাদাত জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মোঃ আবু হানিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, ডিইএব এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোঃ কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান সান্টু, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ডিইএব এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ ডিইএব এর কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা কমিটি ও বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতবাসী করার জন্য,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ও অতি সত্তর সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল বাধা অতিক্রম করে দ্রুত দেশের নেতৃত্ব দিতে পারেন তার জন্য সকলে দোয়া করেন। পাশাপাশি ডিইএব নেতৃবৃন্দ কোন ষড়যন্ত্রের শিকার না হয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত থেকে শহীদ জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ যেন ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত উপস্থিত ছিলেন ডিইএব কেনিক সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল, ডিইএব ঢাকা জেলা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ পারভেজ মোশাররফ রাঢ়ী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ তুহিনুজ্জামান তুহিন, সদস্য (সাংগঠনিক) প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলমসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com