1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আপাতত ইউক্রেনে আর বড় হামলার পরিকল্পনা নেই: পুতিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুক্রবার একটি সম্মেলনে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনকে জিজ্ঞেস করা হয় ইউক্রেনে হামলা করায় এবং বর্তমান পরিস্থিতির জন্য তিনি অনুতপ্ত কিনা এবং তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে কিনা? এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘না’। ইউক্রেনকে ধ্বংস করা রাশিয়ার লক্ষ্য ছিল না।

তাছাড়া ইউক্রেনে রাশিয়ার সেনা জড়ো করার বিষয়টি নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী ৩ লাখ সেনা জড়ো করার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিন লাখ সেনা জড়ো করার যে ঘোষণা দেওয়া হয়েছিল এরমধ্যে ২ লাখ ২২ হাজার সেনা জড়ো সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ইতিমধ্যে সামরিক ইউনিটগুলোতে গেছে। আর ১৬ হাজার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে গেছে।

ইউক্রেনে আরও কঠোর হামলা করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আপাতত বড় হামলা করার কোনো প্রয়োজন নেই। এখন আরও অন্য কাজ আছে এবং পরবর্তীতে এটি পরিস্কার করা হবে। আমরা ইউক্রেনকে ধ্বংস করার কর্মপরিকল্পনা ঠিক করিনি।

তাছাড়া এই যুদ্ধে ন্যাটের যোগ দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি দ্বন্দ্ব ‘বিশ্বব্যাপী বিপর্যয়’ ডেকে আনবে। আমি মনে করি যারা এগুলো বলছে তারা যথেষ্ট বুদ্ধিমান এমন কোনো পদক্ষেপ না নিতে।

তাছাড়া জার্মানির ব্যাপারেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, জার্মানি নিজেদের জাতীয় স্বার্থ না দেখে ন্যাটোকে প্রাধান্য দিচ্ছে।

তিনি বলেছেন, জার্মানি চাইলে নর্ড স্ট্রিম-২ পাইপ লাইনের অক্ষত অংশ দিয়ে গ্যাস পাঠাতে পারে রাশিয়া। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়া রাশিয়ার কাজ না।

তাছাড়া শস্যচুক্তি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার বিষয়েও কথা বলেছেন পুতিন।

তিনি বলেছেন, ইউক্রেনের শস্য বহিঃবিশ্বে যাওয়ার জন্য যে করিডোর তৈরি করা হয়েছে সেটি যদি ‘সন্ত্রাসবাদের’ কাজে ব্যবহার করা হয় তাহলে সেটি বন্ধ করে দেওয়া উচিত।

অন্যদিকে জো বাইডেনের সঙ্গে বৈঠক করার ব্যাপারে পুতিন বলেছেন, বাইডেনের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও জানিয়েছেন, আগামী মাসে ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন কিনা সেটি এখনো ঠিক করেননি তিনি।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com