1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন: সারজিস আলম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।

এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে আড়াই হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন। মন্তব্যের ঘরে আবার অনেকে লিখেছেন নিজের মতামত। সেখানে জয়নাল আবেদীন নামে একজন লিখেছেন, চমৎকার সত্যি কথা বলেছেন ভাই।

আরিফ হাসান আফজাল লিখেছেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন, তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।

সায়েরা সুলতানা লিখেছেন, ঠিক বলেছেন। এটার একটা ব্যবস্থা হওয়া ফরজ। আগে আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা, তারপর অন্য সবকিছু। এছাড়াও সারজিস আলমের সাথে সংহতি প্রকাশ করে সুমাইয়া রাহা নামে আরেকজন লিখেছেন, সঠিক কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com