1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

আন্দোলন নিয়ে না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করুন, বিএনপিকে কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘বিএনপিকে পরবর্তী আন্দোলন নিয়ে না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান’ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলবো পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।’

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে ছাড়া পেয়ে আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া যায় না, এটা বিএনপির টের পাওয়া উচিত।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বিষয়ে কাদের বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো দেশের জন্য সম্মানের এবং গর্বের। অতীতে কখনও এটা হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন ষড়যন্ত্র ও বাধার মুখে নির্বাচন করেছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাননি তাদের ধৈর্য ধরতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com