1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

আঞ্চলিক উত্তেজনায় সংযমের আহ্বান জানালেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশকে ঘিরে ভারতের ‘উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সংযমের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং ফেসবুকে একটি বিবৃতি দিয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান অভিযোগ করেন, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি লিখেন, এই ধরনের ঘটনা বিভেদ আরও গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে।

সামাজিকমাধ্যমে দেওয়া ওই পোস্টে তারেক রহমান লিখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি, তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি লিখেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব; যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

দেশবাসীকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে তারেক রহমান লিখেন, আমার প্রিয় দেশবাসীকে অনুরোধ করছি, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com