1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে পরিবর্তন কি আসন্ন? সংবিধান, রাজনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের হিসাব-নিকাশ সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা—মুক্তিযুদ্ধের চেতনা ধারণে অঙ্গীকার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন তিন নিয়োগ, প্রজ্ঞাপন জারি শপথের পর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রীর নিয়োগে শেষ অন্তর্বর্তী অধ্যায়: নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা মির্জা আব্বাসসহ ১০ জন উপদেষ্টা নিয়োগ

আজ থেকে সরকারি হাসপাতালে শুরু বৈকালিক চিকিৎসাসেবা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক চিকিৎসাসেবা শুরু হচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর উদ্বোধন করেন। দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইলটিংভাবে এ চিকিৎসাসেবা দেয়ার প্রস্তাব করা হয়েছে।

এর আগে গত ২৭ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইন্সটিটিউশনাল প্র্যাকটিস’ বিষয়ে বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী।

সেসময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে আগামী ৩০ মার্চ থেকে পাইলট প্রকল্প হিসেবে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস শুরু করবো। এর আওতায় সরকারি হাসপাতালে চিকিৎসকরা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস করবেন। প্রথমে আমরা কয়েকটি জেলা হাসপাতালে এই কার্যক্রম শুরু করবো। ’

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বৈকালিক চিকিৎসাসেবায় সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্টরাও রোগী দেখবেন। এজন্য ফি নির্ধারণ করে দেয়া হয়েছে।

যেসব জেলা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে সেগুলোর মধ্যে ঢাকা বিভাগের ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। এই বিভাগের উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে রয়েছে-ঢাকার সাভার ও কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, টাঙ্গাইলের মধুপুর, কিশোরগঞ্জের ভৈরব, ফরিদপুরের বোয়ালমারি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স।

চট্টগ্রাম বিভাগের ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ফেনী, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল রয়েছে। এছাড়া নোয়াখালীর সেনবাগ, চট্টগ্রামের পটিয়া, কুমিল্লার দাউদকান্দি, কক্সবজারের পেকুয়া, ফেনীর ছাগলনাইয়া, নোয়াখালীর বেগমগঞ্জ ও বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

ময়মনসিংহ বিভাগের ৫টি চিকিৎসাকেন্দ্রের মধ্যে জামালপুর জেলা সদর হাসপাতাল রয়েছে। এই বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকায় জামালপুরের সরিষাবাড়ি, শেরপুরের নকলা, ময়মনসিংহের গফরগাঁও ও নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম আছে।

খুলনা বিভাগের মধ্যে ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল রয়েছে। পাশাপাশি যশোরের মনিরামপুর ও কেশবপুর, মাগুরার শ্রীপুর ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম রয়েছে।

রাজশাহী বিভাগে ৫টি চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে নওগাঁ জেলা সদর হাসপাতালসহ এই জেলার সাপাহার, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম এবং রাজশাহীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

রংপুর বিভাগে ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালসহ মোট ৬টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, গঙ্গাচড়া ও নীলফামরীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম রয়েছে।

বরিশাল বিভাগের মধ্যে ভোলা জেলা সদর হাসপাতাল রয়েছে। একইভাবে বরিশালের অগৈলঝাড়া, বড়গুনার আমতলী ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের নাম রয়েছে। সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথ এবং হবিগঞ্জের মাধবপুর ও সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রস্তাবনায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com