1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক

আজ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠান। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

এছাড়া সারা দেশের ইউনিয়ন, থানা, উপজেলা, মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ও আলোচনা সভার আয়োজন করবে। ১৫ ও ১৬ জুলাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির উদ্যোগে আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

১৬ জুলাই দুপুর ১২টায় ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর উদ্যোগে মোহাম্মদপুর টাউন হল মার্কেট সংলগ্ন কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে।

২০ জুলাই বেলা ১১টায় হাজারীবাগ শাহজাহান মার্কেট চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com