1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন স্ট্যাটাসে যা বললেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : কাউকে না জানিয়ে একরকম নীরবেই দেশে এসেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। এরপর দিন কয়েক পার হয়েছে কিন্তু এখনো কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও আসেননি সামনে।

এবার নীরবতা ভেঙে সামনে এসেছেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে দেখা যায় তাকে। যেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য অনেক আলেম।

প্রোগ্রামে মিজানুর রহমান আজহারির সঙ্গে সাক্ষাৎ করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন মাসুদ সাঈদী।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় ভাই মিজানুর রহমান আজহারির আমন্ত্রণে আজ গিয়েছিলাম ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত মিটআপ প্রোগ্রামে।

তিনি বলেন, এবার দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে এটাই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, যদিও আসার পর ফোনে কথা হয়েছে কয়েকবার।

মাসুদ সাঈদী বলেন, সব ঘরনার ওলামায়ে কেরামের এক মিলনমেলা ছিল আজকের প্রোগ্রাম। ওলামাগণের এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের কাম্য। আল্লাহতায়ালা মিজানুর রহমান আজহারিকে নেক হায়াত দান করুন। তার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিন। দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com