1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার পাহাড়ি জনগণের জন্য এতো উন্নয়ন করে নাই — পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে পার্বত্য তিন জেলায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। তিনি বলেন, এর আগে আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকার পাহাড়ি জনগণের জন্য এতো উন্নয়ন করে নাই।

গতকাল বান্দরবান জেলার লামা উপজেলা টাউন হল প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
লামা মাস্টার পাড়ায় ৩৫ লাখ টাকা ব্যয়ে পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং দেয়াল নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ, ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে লামা কলিঙ্গাবিল মাস্টার খলিফার বাড়ী থেকে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে বড় নুনার বিল কেন্দ্রীয় কবরস্থানে ভূমি উন্নয়নসহ সীমানা প্রাচীর নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা আলীয়া এতিমখানার ভবন নির্মাণ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা রাজবাড়ী জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যের মধ্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহির, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রিদীপ কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com