1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কিছু নেই : বুলু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএন‌পির ভাইস চেয়ারম্যালন বরকত উল্লাহ বুলু ব‌লে‌ছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই।

শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধান অতিথি বক্তব্যথ বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধে পাঁচটি স্তম্ভ ছিল কিভাবে দেশ পরিচালিত হবে। কিন্তু সেই পাঁচটি শর্তকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে।

তি‌নি ব‌লেন, আগামীকাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। আমাদের দলের পক্ষ থেকে আগামীকাল একটি কর্মসূচি ছিল কিন্তু আওয়ামী লীগের কাউন্সিলের জন্য আমরা সেই কর্মসূচি বাতিল করেছি। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনো কিছু নেই।

তি‌নি আরো ব‌লেন, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিএনপির দশটি বিভাগীয় সমাবেশ এবং ঢাকা বিভাগীয় সমাবেশেই জানান দিয়েছে এ সরকার ক্ষমতায় থাকার অধিকার আর নেই। দেশের মানুষের এখন শুধু একটি কথা আমি আমার ভোট আমি দেবো।

বুলু ব‌লেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। এ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিকভাবে জাতীয় সরকার গঠন করব’।

আন্দোলন চূড়ান্ত পর্যায় রয়েছে উল্লেখ করে আন্দোলনে উপস্থিত সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ড: কাজী মনিরুজ্জামানের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য্ রা‌খেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এন‌ডি‌পির চেয়ারম্যাভন কারী আবু তাহের, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com