1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক

আইজিপি হলেন চৌধুরী আল-মামুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি এতদিন র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। আর র‌্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন।

পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবসরে পাঠানোর পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

আগামী ৩০ সেপ্টেম্বর তারা দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বর্তমান আইজিপি বেনজীরের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হয়। বেনজীরের মতোই র‌্যাব থেকেই পুলিশ প্রধানের দায়িত্বে আসছেন চৌধুরী আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। তার আগে তিনি সিআইডিপ্রধানের পদে ছিলেন।

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

চৌধুরী আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে।

১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন। কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করে এসেছেন তিনি।

ঢাকা সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুন। এরপর তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজিও ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।কর্মক্ষেত্রে অবদানের জন্য আল-মামুন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com