1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

অলি আহমেদ ও বি.চৌধুরীর নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে : আব্দুর রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সাবেক দুই নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী) ও কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

তিনি বলেন, জামায়াতও তাদের (বিএনপি) তালাক দিয়ে দিয়েছে। বিএনপির অনেক নেতা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন খালেদা-তারেককে বাদ দিয়েই তারা নির্বাচনে আসবেন।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপির নেতারা ঠিক নেই, ভোটারও ঠিক নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে আসামি আর তারেক রহমান লন্ডনে পলাতক। দলের নেতাই যদি ঠিক না থাকে তাহলে ভোটার কি ঠিক থাকবে। তাই তারা ভয় পায় যে নির্বাচনে ভরাডুবি হবে।

আগামী জাতীয় নির্বাচনের ভোট নির্বাচন কমিশনের অধীনে হবে উল্লেখ করে আব্দুর রহমান বলেন, সে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আহ্বান জানিয়েছেন। তারা (বিএনপি) বলছে নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতেও দেবে না। তারা রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে।

আব্দুর রহমান আরও বলেন, ২০২৪ সালে নির্বাচন হবে। সে নির্বাচনে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর অন্তবর্তীকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com