1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সোহেল ভূঁইয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

ওমর ফারুক বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন ফেনীর কৃতি সন্তান মাইন উদ্দিন সোহেল ভূঁইয়া। প্রবাসে থেকে দীর্ঘদিন ধরে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ খেতাব দেওয়া হয়।
গত বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সিআইপি অ্যাওয়ার্ড তুলে দেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্রসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় দুই দশক আগে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান মাইন উদ্দিন সোহেল ভূঁইয়া। শুরু থেকেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কঠোর পরিশ্রম ও দূরদর্শিতার মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য, পর্তুগালসহ এশিয়া ও ইউরোপের মোট ১৬টি দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করছেন।
সিআইপি সম্মাননায় ভূষিত হওয়া এই সফল প্রবাসীর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডোমরুয়া গ্রামে। তিনি প্রয়াত মজির উদ্দিনের পুত্র। এই সম্মাননা তিনি ফেনীবাসীর প্রতি উৎসর্গ করেছেন বলে জানান।
এ বছর তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শিল্পখাতে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য একজন, বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ৭৫ জন এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য আমদানিতে অবদানের জন্য ১০ জনকে সম্মানিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com