1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকের এমডি নিযুক্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় তিন দশকের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই করপোরেট নির্বাহী মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সৈয়দ মিজানুর রহমান ১৯৯৩ সালে নোভার্টিস-এ তার কর্মজীবন শুরু করেন, যা পূর্বে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং খাতে যোগদানের আগে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকো গ্রুপেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের নানা ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

সৈয়দ মিজানুর রহমান দেশ-বিদেশে—বিশেষ করে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতে—অসংখ্য পেশাদার ও ব্যবস্থাপনা উন্নয়নমূলক প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com