1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবিলম্বে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত। এছাড়াও যেকোনো ধরনের সহায়তার জন্য এবং সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর দিয়েছে নয়াদিল্লি।

‘যেভাবেই হোক’ ভারতীয়দের ইউক্রেন ছাড়তে এক সপ্তাহের মধ্যে গতকাল মঙ্গলবার দ্বিতীয়বার মতো এ পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

এর আগে গত ১৯ অক্টোবর নয়াদিল্লি ভারতীয় নাগরিকদের সতর্ক করেছিল। ইউক্রেনের পরিস্থিতি আরও সংকটজনক হওয়ার জেরে শিক্ষার্থী এবং নাগরিকদের দেশে ফেরত আসার বার্তা দেয় নয়াদিল্লি।

নতুন পরামর্শে ভারত সরকার জানিয়েছে, গত ১৯ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী ভারতীয় সব নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যেভাবে হোক ইউক্রেন ছাড়ুন।

যেকোনো ধরনের সহায়তার জন্য এবং সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর দিয়েছে নয়াদিল্লি। +380933559958, +380635917881, +380678745945 এই নম্বরে ফোন করে সহায়তা পাওয়া যাবে। সীমান্ত পার করার জন্য ভারতীয় দূতাবাসে ফোন করে সাহায্য চাওয়া যাবে। মঙ্গলবার কিয়েভে ভারতীয় দূতাবাস এই যোগাযোগ নম্বর প্রকাশ করেছে।

এর আগে ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অধিভুক্ত করার পর সেখানে মার্শাল ল’ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল মোদি সরকার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com