1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু

অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করেছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) তার অবসর মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বৎসর পূর্তিতে ৯ অক্টোবর সরকারি চাকরি হতে অবসর মঞ্জুর করা হলো। তার ছুটি প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। ’

এর আগে গত ১৮ সেপ্টেমর তাকে আইন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সিনিয়র জেলা জজ মো. গোলাম রব্বানীকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার থাকা অবস্থায় ২০২২ সালের ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ১ জুলাই তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।

আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর গত ১৩ আগস্ট তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) পদে বদলি করে ঢাকায় আনা হয়। পরে ৫ সেপ্টেম্বর আইন সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়।

৮ সেপ্টেম্বর মো. গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com