1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার

অবরোধের সমর্থনে ঢাকায় জামায়াতের মিছিল, আটকের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

ডঙ্গনিউজবিডি ডেস্ক: সপ্তম দফায় অবরোধ কর্মসূচির প্রথমদিন ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি চলাকালে হাতিরঝিল থকে পথচারীসহ ৭জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ দলটির। আটককৃতদের মধ্যে ২ জন পথচারী, ১ জন আইনজীবী এবং ১ জন মিডিয়া কর্মী রয়েছেন বলেও জানিয়েছে জামায়াত।

সকালে ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চল উদ্যোগে মিরপুর-২নং কমার্স কলেজ রোড আবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এই মিছিল শেষে ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেছেন, দুর্বার গণআন্দোলনে দিশেহারা হয়ে সরকার এখন পতনের প্রহর গুণছে। তারা রাষ্ট্রশক্তির অপব্যবহার ও দলীয় অপশক্তিকে জনতার ওপর লেলিয়ে দিয়ে সারাদেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এসব করে আওয়ামী বাকশালীদের শেষ রক্ষা হবে না। বরং স্বৈরাচারের তখতে তাউস জনতার উত্তাল স্রোতে তাসের ঘরের মত ধ্বসে পড়বে।

মিরপুর কাজীপাড়ায় কাফরুল থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দীন মানিক। বিমান বন্দর-দক্ষিণখান সড়কে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন। মিরপুর- ১১নং এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন। মিরপুর- ১০নং এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. হাবিব। এছাড়া মোহাম্মদপুর ও রামপুরায় অবরোধ সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা।

এদিকে অবরোধ সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে উদ্যোগে বিভিন্ন স্থানে সড়ক বন্ধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। সকালে রাজধানীর ধোলাইপাড়ে সড়ক অবরোধের সময় সেখান থেকে ৪ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছেন বলে অভিযোগ দলটির।

সকালে দক্ষিণের পল্টন জোনের উদ্যোগে রাজধানীর বেইলী রোডে সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। তাদের মিছিল শেষে দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায় না। বিরোধী দল ও মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর। আওয়ামী গোষ্ঠী মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও মূলত তারা স্বৈরতন্ত্র কায়েম করে দেশে জুলুমতন্ত্র চালাচ্ছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। এবার আওয়ামী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা ছাড়া এদেশে আর কোন নির্বাচন করতে দেয়া হবে না।

খিলগাঁও- বনশ্রী সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। ধোলাইপাড়ে মহানগর মজলিসে শুরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ করতে গেলে পুলিশী বাধার সম্মুখীন হন। এসময় সেখান থেকে ৪ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সদরঘাট শ্যামবাজারে সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান। ধানমন্ডিতে সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com