1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবরোধের শেষ দিনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৪৮ ঘণ্টার টানা অবরোধের শেষ দিন সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার সকালে পৃথকভাবে কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। উত্তরায় মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

মিছিলে উপস্থিত ছিলেন গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, মোস্তফা কামাল হৃদয়সহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

এদিকে রাজধানী সালাউদ্দিন হসপিটাল, চকবাজার সোয়ারী ঘাট, খিলগাঁও চৌরাস্তা, ধানমন্ডি এবং পল্টন আজাদ প্রোডাক্টেসর সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

জহির উদ্দিন তুহিন জানান, জনপথ মোড়ে বিক্ষোভ মিছিলে সাদা পোশাকে পুলিশ হামলা করে এবং দক্ষিণের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। ৬ জনকে যাত্রাবাড়ী থানায় ও তিনজনকে গেন্ডারিয়ায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com