1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

অপো বাংলাদেশের ১০ম বর্ষপূর্তি: ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এ রয়েছে আকর্ষণীয় ‘সুপার অফার’!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি:  বাংলাদেশে এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে ‘সুপার অফার’ নিয়ে হাজির হয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে এই ঘোষণা দিতে পেরে অপো আনন্দিত। অপো ফ্যানদের অনন্য অভিজ্ঞতার জন্য উৎসবের থিম ‘সুপার অফার’-এর মাধ্যমে নির্ধারিত কিছু সুপার ডিভাইসে বিশেষ পুরস্কার ও ছাড় দেওয়া হয়েছে।

বিশেষ এই উদযাপনে বাংলাদেশে অপো’র পথচলার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার। গ্রাহকরা অপো রেনো১২ এফ ৫জি-তে ৫,০০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন, ফলে এই ডিভাইসটির দাম হবে মাত্র ৩৭,৯৯০ টাকা। একই পরিমাণ ছাড়ে অপোপ্রেমীরা মাত্র ২৯,৯৯০ টাকায় পেয়ে যাচ্ছেন অপো রেনো১২ এফ ৪জি স্মার্টফোনটি। এছাড়াও ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ অপো এ৬০ বর্তমানে ২,০০০ টাকা মূল্যছাড়ের পর ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

এছাড়াও গ্রাহকরা ‘অপো এ৩ সিরিজ কম্বো বক্স’ এবং ‘অপো রেনো১২ এনকো গিফট বক্স’- এর মতো উপহারগুলোও নিশ্চিতভাবে পেতে পারেন। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর উৎসবমুখর পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এই আকর্ষণীয় অফারের সমাহার। উৎসবের আনন্দে যুক্ত হয়ে এই অফারের মাধ্যমে অপো ভক্তরা একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করবেন।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “আমাদের ফ্যানরা সবসময় পারফরমেন্স ও উদ্ভাবনকে নতুন উচ্চতায় পৌঁছতে অনুপ্রাণিত করে। ও ফ্যানস ফেস্টিভ্যাল তাদেরকে অকর্ষণীয় পুরস্কার ও ডিসকাউন্ট অফারের সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশে আমাদের ১০ম বার্ষিকীর উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।”
ও ফ্যানস ফেস্টিভ্যাল হল ভক্তদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যা উচ্ছ্বাস, চমক এবং অবিশ্বাস্য সব অফারে ভরপুর। এই উৎসব উদযাপনে অংশগ্রহণ করতে এবং দারুণ সব অফার পেতে গ্রাহকদেরকে নিকটস্থ অপো স্টোর বা অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com