1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম দিপু দাউদকান্দি ( কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মুন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন, বর্তামানে নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার পরিচালনা করছেন। খুন,গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পূনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ইউনিয়ন,ওয়ার্ডের কর্মীদেরকেও হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে ৫ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দের হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আ’লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।

তিনি বলেন, যে কারনে, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সে কারনগুলো বর্তমান সরকার সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানাহ ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিলো তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে আজকে নানান রকম ষড়যন্ত্র করুক না কেন আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করবো।

তিনি শনিবার বিকেলে দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদেএবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করবো। সেটা দের বছর আগে প্রচার করছি। যে কোন সময় নির্বাচনের দিন তারিখ ঘোষনা করা হোক ৩০০ আসন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে। যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের বলছি, এদেশের জনগন এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আ’লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তারা স্তাঘাটে নানান ধরণের ছবি ম্যূরাল বানিয়ে রাষ্ট্রের শতশত কোটি টাকা নস্ট করেছে। এই শেখ হাসিন পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে থাকা লুটপাট কারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হোক। না হলে তারা দেশে ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা তত্বাবধায়ক সরকারে সাথে কথা বলেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করবো।
সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্যান্যনেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com