1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

অনুসন্ধানী সাংবাদিকতার উপর ওয়ার্কশপে গণমাধ্যমকর্মীর প্রতিনিধিদের অংশগ্রহণ-

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক : জামালপুরের জেএফসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো এক বিশেষ ওয়ার্কশপ, যেখানে সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

“Collaboration Lab: CSO and Media in Bangladesh” শীর্ষক এই ওয়ার্কশপটি আয়োজন করে Center for Communication Action Bangladesh (C-CAB), সহযোগিতায় Ajker Arban। ইভেন্টটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং Free Press Unlimited ও ARTICLE 19 এর সহায়তায় অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে দেশের বিভিন্ন অঞ্চলের গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিদের মিলিয়ে মোট ৩৩ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- মোহাম্মদ এনামুল হক – প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), মুক্তি বিশ্বাস, সভাপতি, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, এম.এইচ মজনু মোল্লা, নির্বাহী সম্পাদক, দৈনিকপল্লী কন্ঠ প্রতিদিন, জামালপুর। সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ৭১ টেলিভিশন এর প্রতিনিধি ও আজকের আরবান পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ আলম, দৈনিক কালের কন্ঠ পত্রিকা, আজকের দর্পন, আজকের আরবান পত্রিকার নালীতাবাড়ী উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, আজকের আরবান পত্রিকার বার্তা সম্পাদক মেহজাবিন, দৈনিক সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার মো: এমদাদুল হক, শিলা দাস- সদস্য, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, মোছা: মোস্তাকিমা, নির্বাহী পরিচালক, রশিদপুর বটতলা সিবিও, মো: রফিকুল ইসলাম-পরিচালক, প্রশিপস, মশিউল আলম, কলামিস্ট, ইসলামী কন্ডিশন অগ্রপথিক,
মো: রফিকুল ইসলাম সরকার নির্বাহী পরিচালক, এসডিও, মো: সামিউল ইসলাম, নির্বাহী পরিচালক, মুক্তজীবন সংস্থা, মো: জাহিদুল খান সৌরভ- জামালপুর জেলা প্রতিনিধি, এখন টেলিভিশন।

এছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যম ও উন্নয়নমূলক সংস্থার প্রতিনিধিরাও এই ওয়ার্কশপে অংশ নেন। মূল আলোচনার বিষয়বস্তু: অনুসন্ধানী সাংবাদিকতার মূল নীতিমালা তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া সাংবাদিক ও এনজিও কর্মীদের মধ্যে সমন্বয় সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানের উপায় ইত্যাদি।

সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ওয়ার্কশপটি চলে। মাঝে স্ন্যাকস ও দুপুরের খাবারের ব্যাবস্থাও করা হয়। তাছাড়া ওয়ার্কশপটি প্রাণবন্ত করতে বিনোদনমূলক কাজও করা হয়।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের ইভেন্ট থেকে তারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নতুন ধারণা এবং কৌশল শিখেছেন, যা তাদের কাজকে আরও ফলপ্রসূ করবে।

এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য সাংবাদিক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)-এর মধ্যে সমন্বয় বাড়ানো এবং গণমাধ্যমে সত্যনিষ্ঠ এবং কার্যকর অনুসন্ধানী প্রতিবেদনকে উৎসাহিত করা।

ওয়ার্কশপ শেষে আয়োজক সংস্থা জানায়, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সাংবাদিকতা এবং সামাজিক উন্নয়ন একত্রে কাজ করে দেশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com