1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন- স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন/মহড়ার আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়-সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর না ঘটে সেজন্য এটি আয়োজন করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু করেছি। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। আমরা চাই পুরো দেশবাসী অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হোক।

উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিনগুইশার একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি বলেন, খোদা না করুক কোথাও যদি অগ্নি দুর্ঘটনা ঘটে, অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে আপনি নিজেই সে আগুন নেভাতে পারেন। অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন অনেক ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করে রাখা দরকার।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com