1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই ইরানের দাবি—১১টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত, ক্ষতি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার

অক্সিজেন সিলিন্ডার বহনকারী ছেলেকে আটককারী সেই এএসআই ক্লোজড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে মোটরসাইকেলযোগে আসার পথে ছেলেকে আটক করে পুলিশ। আটকে রাখা হয় দীর্ঘ দুই ঘণ্টা। পরে ২০০ টাকা দিলে ছেলে ওলিউল ইসলামকে ছেড়ে দেয় পুলিশ। ততক্ষণে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা যান বাবা রজব আলী।

এ ঘটনায় শুরু হয় তোলপাড়। প্রাথমিক তদন্তে মেলে ঘটনার সত্যতা। আজ শুক্রবার সকালে অভিযুক্ত এএসআই সুভাস বিশ্বাসকে ক্লোজ করে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের রজব আলির করোনা উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়। রজব আলির ছেলে ওলিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহর থেকে একটি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। শহরের ইটাগাছা এলাকায় পৌঁছালে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ বিশ্বাস তার মোটরসাইকেলটি আটক করে। তিনি জানান, তার বাবা অসুস্থ, অক্সিজেন নিয়ে যাচ্ছেন। এ সময় তার কাছে টাকা দাবি করা হয়। তিনি টাকা না দিলে দীর্ঘ দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে ২০০ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে দেখতে পান, অক্সিজেন না পেয়ে শ্বাসকষ্টে তার বাবা মারা গেছেন। পরে তিনি এ ঘটনা সাংবাদিকদেরকে জানান।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যদি সময় মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যেতে পারতাম তাহলে হয়তো পিতাকে বাঁচাতে পারতাম।’ তিনি এই অমানবিক ঘটনার বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com