1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান

৯ অতিরিক্ত সচিবের প্রেষণ ও বদলি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এম এম তরিকুল ইসলামকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বেগম ফৌজিয়া জাফরিনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মু: আ: হামিদ জমাদ্দারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগে সংযুক্ত ড. মো. ওমর ফারুককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. সেলিম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আবুল কালাম আজাদ স্বাক্ষরিত অন্য একটি প্রজ্ঞাপনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মেজবাহুল আলমকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গনাইজেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শেখ সোয়েবুল আলমকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বশির আহমেদকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com