1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

৬৭ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ দফায় ৮ ইউপি নির্বাচনে চিরিঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহনেওয়াজ রুমেল মাত্র ৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ওই ইউনিয়নে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী। নৌকার প্রার্থী শাহনেওয়াজ রুমেল মাত্র ৬৭ ভোট পেয়ে ৫ম হয়েছেন।

চিরিঙ্গা ইউনিয়নে ৬ প্রার্থীদের মধ্যে জামাল হোসেন চৌধুরী ৩ হাজার ৬৫৫ ভোট, বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিন ২ হাজার ৫৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কেএম সালাহউদ্দিন ২ হাজার ৩২৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাজের হোছাইন ৭১ ভোট, নৌকার প্রার্থী শাহনেওয়াজ রুমেল ৬৭ ও স্বতন্ত্র প্রার্থী মো. করিম পেয়েছেন ১৫ ভোট।

এদিকে গত তৃতীয় দফা ইউপি নির্বাচনে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে নৌকা প্রতীকের নারী প্রার্থী জান্নাতুল বকেয়া রেখা পেয়েছিলেন ৯৯ ভোট। এছাড়া পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. নাজেম উদ্দিন ১৬৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ৬৭ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী শাহনেওয়াজ রুমেল জামানত হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com