1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টার ব্যবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামে করোনা উপসর্গ নিয়ে তিন ঘণ্টার ব্যবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্ত্রী হোসনে আরা (৫০) এবং রাত ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে স্বামী নুরুদ্দিন বিশ্বাসের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরিণাকুন্ডু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাকের স্ত্রী বুলবুলি খাতুন (৫৫)।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর পর রাত ১০ টার দিকে করোনা উপসর্গ নিয়ে তৈলটুপি গ্রামের মতিয়ার রহমান (৫০) মৃত্যু বরণ করেন। রবিবার সকাল ৭টার দিকে হরিশপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী বেলী খাতুন (৫৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন সকালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ খান (৫২)।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, মারা যাওয়া ছয় জনের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন।

এ পর্যন্ত উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। ১৬৪ জন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com