1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা টিকা প্রদান কার্যক্রম শুরু করব। যেহেতু শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তাই শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার আমাদের আরও ৫০ লাখ টিকা এসেছে এবং তার সাত দিন আগে ৫৪ লাখ টিকা এসেছে। আমরা প্রথমে শিক্ষার্থীদের টিকা দিব এবং পর্যায়ক্রমে এই বয়সি অন্যান্য শিশুদেরও টিকা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর আটটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিলো যুক্তরাষ্ট্র। তবে এখন সেখান থেকে আমাদের দেশের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি।’

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com