1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

হামাসের হামলায় নিহত ইসরাইলি সৈন্যটি ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করে গর্ব করেছিল!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম সহিংসতায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে একজন ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করার বিষয়ে গর্ববোধ করেছিল।

বুধবার গাজা উপত্যকার কাছে এক অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ওমর তাবিব (২১) নিহত হয়েছেন বলে ডেইলি সাবাহ জানিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ হামাসকে ওই হামলার জন্য দায়ী করেছে যাতে তাবিব নিহত হয় এবং আরও একজন সৈন্য গুরুতর আহত হয়। আরেকজন অফিসারও হালকা আঘাতপ্রাপ্ত হন।

আইডিএফ তাবিবের মৃত্যুসংবাদ প্রচারের পর নেটিজেনরা তার সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করে। আর তখনই তাবিবের টুইটার একাউন্ট ঘেটে ভয়ংকর এক তথ্য পাওয়া যায়। ২০১৯ সালের আগস্টের আট তারিখে এক টুইটে তাবিব নিজেই জানান, তিনি একজন ফিলস্তিনি নারীকে ধর্ষণ করেছেন। তাবিব এবং অন্য ইসরাইলি সেনাদের মাদকাসক্ত এবং শিশু হত্যাকারী বলে জনৈক ফিলিস্তিনপন্থী টুইটার ব্যবহারকারী আক্রমণাত্মক পোস্ট করার পর তাবিব এমন মন্তব্য করেছিলেন।

বৃহস্পতিবার তাবিবকে উত্তর ইসরাইলে তার নিজ শহর ইলিয়াকিমে সমাধিস্থ করা হয় যেখানে মূলত ইয়েমেনি বংশোদ্ভূত ইহুদি অধিবাসীরা থাকেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক শ স্থানীয় এবং আইডিএফ কর্মী অংশ নেন। আর মাত্র কয়েক সপ্তাহ পরই তাবিবের অবসরে যাওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com