1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা

হাতিরঝিলে ঘুরতে যাওয়া দম্পতিকে মারধর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে ঘুরতে যাওয়া এক দম্পতিকে মারধর করেছে তৃতীয় লিঙ্গের একটি সংঘবদ্ধ চক্র। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এতে রনি নামে একজন মারাত্মক আহত হন। তার পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়।

রনি অভিযোগ করে জানান, আজ ছুটির দিন হওয়ায় তার স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে যান। সেখানে কয়েকজন হিজড়া এসে টাকা দাবি করলে তিনি ১০ টাকা দেন। কিন্তু তারা এর চেয়ে বেশি দাবি করতে থাকেন। একপর্যায়ে রনি তাদেরকে ২০ টাকা দেন। এর কিছুক্ষণ পর তারা আবার এসে টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষেপে যান। রনি জানান, ‘এরপর আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এ সময় হঠাৎ আবার তারা (হিজড়া চক্র) এসে আমাকে মারধর শুরু করে। ঠেকাতে গেলে আমার স্ত্রীকেও মারধর করে তারা।’

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাতিরঝিলে বেড়াতে আসা মানুষকে যারাই উত্ত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com