1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

স্বাধীনতা পুরস্কার পেলেন বজলুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৫০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান। গত বৃহস্পতিবার সকালে গণভবনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম নাম ঘোষণার পর পুরস্কারপ্রাপ্তদের ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন মরহুম ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমানের সহধর্মিণী শাহানারা বেগম।

বীর মুক্তিযোদ্ধা ভাষাসৈনিক এ কে এম বজলুর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। একজন নিষ্ঠাবান কর্মী ও সংগঠক হিসেবে একই সঙ্গে তৎকালীন আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা। বারবার জেল খেটেছেন, মাথায় হুলিয়া নিয়ে ফেরারী ছিলেন, অসংখ্যবার নির্যাতিত হয়েছেন। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এ কে এম বজলুর রহমান। বায়ান্নর ভাষা আন্দোলনে রেখেছেন কার্যকরী ভ‚মিকা। ১৯৫৪ সালে নরসিংদীর রায়পুরায় যুক্তফ্রন্ট প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্ব পান এ কে বজলুর রহমানকে। সেই সময় তিনি একাধিকবার গ্রেপ্তার হন। ১৯৫৫ সনে এ কে এম বজলুর রহমান নারায়ণগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৫ সালে তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সম্পাদক নির্বাচিত হয়ে ছয় দফার পক্ষে আন্দোলন জোরদার করেন।

এ কে এম বজলুর রহমান ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে বলিষ্ঠ ভ‚মিকা পালন করেন। ১৯৭০ এর পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে মূখ্য ভূমিকা পালন করেন তিনি। একাত্তরের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশ মেনে ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকের নির্মম হত্যাযজ্ঞের পর এ কে এম বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ক্যান্টনম্যান্টে নির্মমভাবে নির্যাতন করা হয়। কিছুদিন পরেই পক্ষাকাঘাতগ্রস্থ হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯৮৮ সালের ৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ও সহচর এ কে এম বজলুর রহমান।

তিনি ছাড়াও এ বছর আরেও ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরষ্কার ২০২১ প্রদান করা হয়। প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ স্বাধীনতা পুরস্কারে ভ‚ষিত হয়েছেন। সাহিত্যে কবি মহাদেব সাহার পাশাপাশি সংস্কৃতিতে এবার পুরস্কার পেলেন চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com