1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে যা লিখলেন রিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত বছরের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল সিনেমা জগত থেকে রাজনৈতিক মহল। প্রেমিকের মৃত্যুতে রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় তুলেছিলেন অভিনেতার বহু অনুরাগী। দীর্ঘ তদন্তের পর মাদককাণ্ডে রিয়া জেলও খেটেছেন। সুশান্ত মৃত্যু নিয়ে মানুষের মনে এখনও প্রশ্নের শেষ নেই, যদিও তদন্ত এখনও সিবিআই হেফাজতে। এরই মাঝে সুশান্তের মৃত্যুবার্ষিকীতে প্রাক্তনকে খোলা চিঠি লিখলেন রিয়া চক্রবর্তী।

সুশান্তের সঙ্গে হাসিখুশি একটি ছবি পোস্ট করে রিয়া লিখেছেন, “আমি এক মুহূর্তও বিশ্বাস করি না যে তুমি এখানে নেই। সকলে বলে সময় সবকিছু নিরাময় করে, তবে তুমিই আমার সময়, আমার সবকিছু। আমার মনে হয় মেঘের ওপার থেকে তুমি তোমার প্রিয় টেলিস্কোপ দিয়ে আমার ওপর নজর রাখছো। আমাকে সব বিপদের থেকে আগলে রাখছো। আমি এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় থাকি, তোমাকে সর্বত্র খুঁজে বেড়াই।”

এখানেই শেষ নয়, রিয়া লিখছেন, “প্রতিদিন যখনই আমি ভেঙে পড়ি, তখনই যেন আমায় বলো, তুমি পারবে বেবু…। আর এই কথাটাই ঘুরে দাঁড়াতে শেখায়। আমি প্রতিদিনই আবেগের ব্যথা পার হয়ে এগিয়ে যাচ্ছি। এগুলো লিখতে আমার হৃদয় ব্যথা করে, অনুভব করতে কষ্ট হয়। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমার জীবনের অর্থ তুমি তোমার সঙ্গে নিয়ে গেছো। তুমি ছাড়া আমি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছি।”

সবশেষে সুশান্তের উদ্দেশ্যে রিয়ার বার্তা, “কথা দিচ্ছি, তোমায় রোজ মালপোয়া খাওয়াব। পৃথিবীর সব কোয়ান্টাম ফিজিক্সের বই পড়াব, তুমি শুধু ফিরে এসো।…”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com