1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৭৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সালাউদ্দিন সাকিলের আগুন ঝরা বোলিংয়ের দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৩.৩ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

সাকিলের ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে পারটেক্সকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সালাউদ্দিন।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সালাউদ্দিনের বোলিংয়ের সামনে ১০৪ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। দলের পক্ষ শুধু আব্বাস মুসা ২০ রান করেন। বাকিরা কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। সাতজনই আউট হয়েছেন ১০-এর নিচে। ১৯ করে করেছেন দুজন।

এই মামুলি টার্গেট তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় পেয়েছে। ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৭ রান করেন ইলিয়াস সানি। ২৩ বলে ২২ রান করেন নাসির হোসেন।

ছয় ম্যাচে নিজেদের তৃতীয় জয় পেল শেখ জামাল। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া পারটেক্স আছে টেবিলের তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর

পারটেক্স : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯*; নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১)।

শেখ জামাল : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭*, তানভীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com