1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ।

সাকিবের নায়িকা হতে চান পরীমনি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শোবিজ জগতের বেশ আলোচিত নাম পরীমণি। রিল বা রিলের বাইরে নানান কারণে আলোচিত এই চিত্রনায়কা। মুখোশ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমাটি আগামীকাল (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর প্রচারের জন্য আজ মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আসেন পরীমণি। সেখানে সংবাদমাধ্যমকে জানান, তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।

ভবিষ্যতে সুযোগ পেলে সাকিবের বায়োপিক বা জীবনী নিয়ে বানানো সিনেমায় অভিনয় করতে চান তিনি। পরীমণি বলেন, ‘সিনেমা আগে বানাক, কেউ (পরিচালক) যদি আমাকে নক করেন, তাহলে অবশ্যই করব।’

সাকিব আল হাসান নিজেই অনেক বিজ্ঞাপনে অভিনয় করেন। তার সঙ্গে অভিনয় করতে চান কিনা জানতে চাইলে পরীর জবাব, ‘ইচ্ছে থাকলে তাও আসলে হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’

ক্রিকেট মাঠে নিজের সিনেমার প্রচারের জন্য এলেও ক্রিকেটের থেকে ফুটবলই বেশি টানে পরীমণিকে, ‘ব্যাসিক্যালি আমি ফুটবল লাভার। ক্রিকেট নিয়ে এতো ধ্যান ধারণা নাই। আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। তবে হয় না, বাসার লোকজন কেউ একটু আলাদা থাকে। তাই বলে যে আমি ক্রিকেট পছন্দ করি না তা না, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’

সঙ্গে যোগ করেন এই আলোচিত অভিনেত্রী, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল যখন রাতে শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। আমি মাঠে আসব তো অনেক এক্সসাইটেড ফিল হচ্ছিল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com