1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

সাকিবের দেশসেরা একাদশে অধিনায়ক বাশার, তিনে আশরাফুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের ক্রিকেটে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (১২ ডিসেম্বর) দারাজ এর ফেসবুক লাইভে এই একাদশ ঘোষণা করেন সাকিব। বাছাইকৃত এই একাদশে আছেন সাবেক তিন ক্রিকেটার। তারা হলেন, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার। সাকিব নিজেকেও রেখেছেন এই একাদশে।

বাছাইকৃত এই একাদশের অধিনায়ক হিসেবে সাকিবের ভরসা হাবিবুল বাশারের ওপর। যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন পজিশনে রাখবেন, তা জানাননি সাকিব। এছাড়াও একাদশে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে মোহাম্মদ রফিকের সঙ্গে রেখেছেন নিজেকে।

পাশাপাশি বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন তামিম ও বেলিমকে। তিনে ঠাই দিয়েছেন আশরাফুলকে। চারে নিজেকেই রেখেছেন সাকিব। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’

একনজরে সাকিবের বাছাইকৃত দেশের ক্রিকেটের সেরা একাদশ

তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com