1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

সরকার মাফিয়া হয়ে গেছে, প্রতিহত করতে হবে: নুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার মাফিয়া হয়ে গেছে। মানুষের ওপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন, অত্যাচার করছে। এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদের প্রতিহত করতে হবে।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সবাইকে অধিকার আদায়ের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, যার যার অধিকার আদায়ের পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দেশ থেকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। দেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হন। হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে।

তিনি বলেন, ছুটি কাটাতে এসে রাস্তায় দাঁড়াতে হয় এমন একটা দেশের নাগরিক আমাদের প্রবাসীরা। একটি টিকা দেওয়ার ব্যবস্থা থাকে না, বিমানের টিকিট পর্যন্ত পাচ্ছেন না প্রবাসীরা। এজন্য তারা এখানে দাঁড়িয়েছেন। অথচ এই দায়িত্ব ছিল সরকারের। কেন তাদের এখানে দাঁড়াতে হবে?

দুর্নীতি-লুটপাট করে বিপদে পড়ে সরকার এখন জনগণের পকেট কেটে টাকা আদায় করছে বলে অভিযোগ করেন নুর। বলেন, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা করোনার সময় কীভাবে ভোগান্তির শিকার হয়েছেন আমরা সবাই জানি। গোসল, খাওয়ার ব্যবস্থা নেই। টিকার অভাবে অনেকের টিকিট বাতিল হয়ে গেছে। একটি টিকিটের প্রক্রিয়া সরকার ঠিকমতো করতে পারেনি। প্রবাসীরা টিকিট পাচ্ছেন না, এজন্য সারা দেশ থেকে তারা এখানে এসেছেন।

প্রবাসীদের অধিকারের বিষয়ে নানা প্রশ্ন ডাকুসর এই সাবেক ভিপি বলেন, বিদেশে মারা গেলে লাশ আনতে হবে, এই দাবি কেন জানাতে হবে সরকারকে? প্রবাসীদের সাহায্য করতে বারবার প্রেসক্লাবে এসে দাঁড়াতে হবে কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। অথচ দেশে ছুটি কাটাতে এসে তাদের দাবি-দাওয়া জানাতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com