1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা পেলেন রুবেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে মেগা এই ইভেন্টের। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আর মাত্র সপ্তাহ খানেকের মতো বাকি। শেষমুহূর্তে এসে আইসিসির নিয়মের মধ্যে থেকে দল পুনর্গঠন করেছে পাকিস্তান।

একই পথে হেঁটেছে বাংলাদেশ দলও। তবে দলে পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলের সঙ্গে রুবেল হোসেনকে নেওয়া হয়েছে। যিনি আগে থেকে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে ছিলেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের স্কোয়াড হওয়ার কথা, সেখানে বাংলাদেশ দলের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। ঠিক কোন প্রক্রিয়ায় রুবেলকে দলে নেওয়া হয়েছে? এ বিষয়ে বিসিবি কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

বিসিবির এক নির্বাচক বলেন, ‘রুবেলকে দলে প্রয়োজন মনে করায় তাকে রাখে হয়েছে। আপনারা জানেন এ মুহূর্তে দলের সঙ্গে সে ওমানেই আছে। স্ট্যান্ডবাই প্রক্রিয়াটা তো অফিশিয়াল না, এজন্য তাকে অফিশিয়ালভাবে দলের সঙ্গে রাখা হয়েছে।’

রুবেলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই দেশে ফিরে আসবেন এই লেগ স্পিন অলরাউন্ডার।

বর্তমানে ওমানে আছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী আজ (৯ অক্টোবর) আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

রিজার্ভ : আমিনুল ইসলাম বিপ্লব

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com