1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী আরাফার ময়দান থেকে হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ সম্প্রচার কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায়

শেষ বলের রোমাঞ্চে ভারতকে হারাল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, অন্যরকম এক আবহ। এমনকি সেটা বয়সভিত্তিক ক্রিকেট হলেও। তাই তো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের লড়াই হলো একদম ম্যাচের শেষ বল পর্যন্ত। যেখানে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে ২ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

দুবাইয়ের আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৩৭ রান তুলে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৮ উইকেট হারালেও ইনিংসের একদম শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন আহমেদ খান।

আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। এবার ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো কাশিম আকরামের নেতৃত্বাধীন দল।

ভারতকে হারাতে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বলেই জিসান জামিরকে আউট করেন রবি কুমার। তবে পরের চার বল থেকে চলে আসে ৬ রান। তাই শেষ বলে বাকি ২ রান। সেখানে বাউন্ডারি হাঁকিয়েই ম্যাচ জিতে নেন আহমেদ খান। তিনি অপরাজিত থাকেন ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে।

২৩৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেছেন তিন নম্বরে নামা মোহাম্মদ শেহজাদ। তার ১০৫ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ছিল ৫টি ছয়ের মার। এছাড়া ইরফান খান ৩৩, রিজওয়ান মেহমুদ ২৯, মাজ সাদকাত ২৯ ও কাশিম করেন ২২ রান।

এর আগে ভারতের পক্ষে একমাত্র ফিফটি হাঁকান উইকেটরক্ষক ব্যাটার আরাধ্য যাদব। তার ব্যাট থেকে আসে ৮৩ বলে ৫০ রানের ইনিংস। ওপেনার হারনুর সিং ৪৬, রাজাবর্ধন হাঙ্গারেকার ৩৩, কুশল তাম্বে ৩২ ও রাজ বাওয়া করেন ২৫ রান। অতিরিক্ত খাত থেকেই আসে ৩০ রান।

পাকিস্তানের বিপক্ষে বল হাতে ৫টি উইকেট নেন জিসান জামির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com