1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

শিশু বয়সেই কালেমা শেখেন ডা. রেখা কৃষ্ণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এক মুসলিম রোগী। মুমূর্ষু অবস্থায় তাকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়। পরিবারের কারও তার কাছে যাওয়ার অনুমতি ছিল না। তাই তার মৃত্যুর আগে তাকে কালেমা শাহাদাত পাঠ করে শোনান দায়িত্বরত হিন্দু চিকিৎসক রেখা কৃষ্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী এই চিকিৎসকের মহৎকর্ম সবার কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভুত ডা. রেখা কৃষ্ণ বেড়ে উঠেছেন দুবাইয়ে। তাই সেখানকার ইসলামি সংস্কৃতির সঙ্গে তিনি ভালোভাবে পরিচিত হয়ে ওঠেন। শিশু বয়সেই তিনি কালেমা শাহাদত শেখেন।

ডা. রেখা কৃষ্ণ ভারতের কেরালার পলাক্কাদ জেলার সেভানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে দায়িত্ব পালন করছেন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে মুঠোফোনে রেখা বলেন, ‘নিউমোনিয়া নিয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৭ দিন পর তার অবস্থা আরও খারাপ হয়। চিকিৎসকরা তার বাঁচার আশা ছেড়ে দেন। পরিবারের সঙ্গে আলোচনা করে তাকে ভেন্টিলেটর থেকে নামানো হয়। জীবনের শেষ মুহূর্তে আমি তার সঙ্গে ছিলাম।’

রেখা আরও বলেন, ‘ওই রোগী হাত-পা নাড়াচাড়া বন্ধ করে দেন। আমি অসহায় হয়ে দেখছিলাম। আমি জানতাম না তার শেষ স্মৃতি কী। আমি নিরবে তার জন্য প্রার্থনা করছিলাম। তারপর কালেমা শাহাদাত পাঠ করে শোনাই। এটি একটি ধর্মীয় নিয়ম তবে এটি মানবিক দায়িত্বও। আমি কালেমা পাঠ করে শোনানোর পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

ডা. রেখা বলেন, ‘আমি কেরালায় জন্মগ্রহণ করলেও বড় হয়েছি দুবাইয়ে। বাবা-মা দুবাইতে থাকেন। আমি দুবাই থেকে ভারতে চলে আসি এবং কেরালায় বাস শুরু করি। আমার স্বামীও একজন ডাক্তার। আমার বাবা-মা আমাকে সবসময় ‍অন্য ধর্মকে সম্মান করতে বলতেন।’ কোনো পরিকল্পনা করে নয়, আকষ্মিকভাবেই তিনি ওই রোগীকে কালেমা শাহাদাত পাঠ করে শোনান বলে জানান ডা. রেখা কৃষ্ণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com