1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী আরাফার ময়দান থেকে হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ সম্প্রচার কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কয়েক জেলায় অব্যাহত মৃদু তাপপ্রবাহ শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী পালিত। যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন

শিল্পী সমিতি নির্বাচন: আরো শপথ নিলেন যারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করলেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (৪ মার্চ) বিকালে এফডিসির খোলা প্রাঙ্গণে শপথগ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

কেবল জায়েদ খান নন, এদিন শপথ নিয়েছেন জায়েদ পক্ষের আরও চারজন সদস্য। তারা হলেন সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শপথগ্রহণ শেষে সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জায়েদ খান। সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে অভিবাদন জানিয়েছেন এ নায়ক।

জায়েদ জানান, মূলত শিল্পী সমিতির প্রথম মিটিং ডেকেছেন ইলিয়াস কাঞ্চন। সেই সুবাদে তারাও শপথ গ্রহণ করে নিয়েছেন। তবে জায়েদ পক্ষের হয়ে জয়লাভ করা মৌসুমী, রুবেল, আলীরাজ, রোজিনা ও চুন্নু শপথ নেননি। এর মধ্যে মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে, রোজিনা আছেন রাজবাড়ীতে, অন্যরাও আছেন ঢাকার বাইরে।

উল্লেখ্য, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। শেষ পর্যন্ত আদালতের রায়ে পদ ফিরে পেয়েছেন জায়েদ খান। গত ২ মার্চ জায়েদের পক্ষে রায় দেন আদালত।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন জায়েদ খান ও নিপুণ। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।

এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আবার নিপুণ আপিল করেন। সবমিলিয়ে পদটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো জায়েদই হলেন শিল্পীদের নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com