1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই ইরানের দাবি—১১টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত, ক্ষতি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

শিগগিরিই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিগগিরিই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

পলক বলেন, আইসিটি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনাভাইরাস ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছে। তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।

এর আগে গত এপ্রিলে জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের বলেছিলেন, আইসিটি বিভাগ ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেওয়ার চিন্তা করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার ব্যাপারেও প্রযুক্তিগত প্রস্তুতি আমরা নিয়েছি। বিদেশ যেতে যাদের কোভিডমুক্ত সনদ প্রয়োজন, তাদের এটা কাজে লাগবে।

ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে পলক বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে। বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালক বিহীন গাড়ি চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার মানুষ গড়ে তুলতেই সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ে জাতীয়ভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে। ফেইসবুক, ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে নতুন প্রজন্মকে প্রোগ্রামিং শেখার উপর মনোনিবেশ করার আহ্বান জানান পলক।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, শিক্ষাবিদ ড.মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক এনামুল কবির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com