1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিএফডিএসের ইফতার ও দোয়া মাহফিল, স্বাস্থ্য ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের বিপ্লব অত্যাসন্ন : মোস্তাফা জব্বার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের বিপ্লব অত্যাসন্ন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি ও ডিজিটাল যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য।তিনি বলেন, মিশ্র শিক্ষা সংক্রান্ত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এ বিষয়ে টাস্কফোর্স কয়েক’টি বৈঠকও করেছে।

মোস্তাফা জব্বার বলেন, ‘মিশ্র শিক্ষা স্থায়ী পদ্ধতি নয়, এটি প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকে যুগোপযোগী শিক্ষার উত্তরণের গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই আমাদেরকে বস্তুত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।’

টেলিযোগাযোগ মন্ত্রী আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আয়োজিত ‘বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন’ শীর্ষক ভার্চ্যুয়াল কর্মশালায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ সব কথা বলেন।

বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এটুআই’র পলিসি এডভাইজার আনির চৌধুরী বক্তৃতা করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

‘কভিড-১৯ পূর্ববর্তী অবস্থায় আমরা আর ফিরে যাব না’ উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। কভিড-১৯ মহামারিকালে আমরা এর প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছি।’

তিনি জানান, ২০০৮ সালে অনেকের কাছে মনে হয়েছিল ডিজিটাল বাংলাদেশ সম্ভব না। এখন কেবল ডিজিটাল বাংলাদেশই নয়, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও বিস্ময়কর সফলতা অর্জন করেছে এই দেশ।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তির ক্ষেত্রে ৩শ’ ২৪ বছর পিছিয়ে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তিতে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলছে। চলতি মার্চ মাসেই ফাইভ-জি প্রযুক্তি ‘আমরা নিলাম করবো’ বলেও মন্ত্রী উল্লেখ করেন।
শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের অন্যতম কারিগর মোস্তাফা জব্বার বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় কানেক্টিভিটি ও কনটেন্ট তৈরি এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করা বড় চ্যালেঞ্জ।সভাপতির বক্তৃতায় শ্যাম সুন্দর সিকদার শিক্ষার টেকসই ডিজিটাল রূপান্তরে কানেক্টিভিটিকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ ক্ষেত্রে বিটিআরসি’র নিবিঢ় সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com