1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

শাড়ি পরায় রেস্তোরাঁয় ঢুকতে পারলেন না সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

রেস্তোরাঁকর্মীর স্মার্ট পোশাকের যুক্তিতে এ নারী সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের জাতীয় পোশাক শাড়ি, তবে কোন যুক্তিতে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উত্তরে রেস্তোরাঁকর্মী বিন্দুমাত্র বিচলিত না হয়েই বলে দেন, শাড়ি জাতীয় পোশাক হতে পারে, তবে ‘স্মার্ট ক্যাজুয়াল’ নয়। আর স্মার্ট ক্যাজুয়াল ছাড়া অন্য কোনো পোশাক ওই রেস্তোরাঁর বিধিতে নেই।

দক্ষিণ দিল্লির একটি শপিংমলের ভেতরে ওই রেস্তোরাঁটির অবস্থান। প্রকৃতপক্ষে এটি একটি রেস্ট্রো বার। শপিংমলটির নাম আনসল প্লাজা। ওই নারী সাংবাদিকের নাম অনিতা চৌধুরী। ঘটনাটির ভিডিও তাৎক্ষণিকভাবে নিজের ফোনের ক্যামেরায় ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে অনিতা লিখেছেন, ‘আমি শাড়ি পরেছিলাম বলে আমাকে রেস্তোরাঁয় বসতে দেওয়া হয়নি। শাড়ি আমার দেশের জাতীয় পোশাক। কিন্তু সেই পোশাক পরার জন্য যেভাবে আমাকে অপমান করা হয়েছে, তা কষ্টদায়ক। এর আগে কখনও আমি এতটা অপমানিত বোধ করিনি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি শাড়িপ্রেমী। ভারতীয় পোশাক আমার পছন্দের। ভারতীয় সংস্কৃতিও আমি ভালবাসি। আমি মনে করি শাড়ি সবচেয়ে মার্জিত, কেতাদুরস্ত ও সুন্দর একটি পোশাক।’

পোস্ট করা ভিডিওর ক্যাপশনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী এমনকি দিল্লি পুলিশেরও নাম উল্লেখ করে অনিতা স্মার্ট পোশাকের সংজ্ঞা জানতে চেয়েছেন। তিনি লিখেছেন, শাড়ি যদি স্মার্ট না হয়, তা হলে আমিও শাড়ি পরা বন্ধ করে দেব।

বিষয়টি জানার পর ভারতীয় একাধিক গণমাধ্যম ওই শপিংমল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com