1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান

শপথ নিলেন ১১ অতিরিক্ত বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি। প্রধান বিচারপতি নতুন নিয়োগ প্রাপ্তদের শপথবাক্য পাঠ করান।

রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ১১ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- এলপি আর এলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের,
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com