1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

লঞ্চের ভাড়া বাড়ল ৩৫ শতাংশ, ধর্মঘট প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের পর লঞ্চের ভাড়া বাড়ানো হলো। সারা দেশে সব লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ছে। সে হিসাবে কিলোমিটার প্রতি ৬০ পয়সা করে ভাড়া বাড়বে।

রোববার (৭ নভেম্বর) বিকেলে রাজধানী মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে লঞ্চ মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে লঞ্চ চলবে।

এর আগে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বাস মালিক সমিতির নেতাদের বৈঠকে বাসভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা। পরে তাঁদের সঙ্গে যোগ দিয়ে গতকাল শনিবার লঞ্চ চলাচলও বন্ধ করে দেন মালিকেরা।

উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। সেখানে ভাড়া বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের মতৈক্য হওয়ার পর লঞ্চ চলাচল শুরু করার ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com