1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

লজ্জার হারে বিশ্বকাপ থেকে ‘বিদায়’ বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামার আগে বাংলাদেশের সেমিফাইনালের ক্ষীণ স্বপ্ন বেঁচে ছিল। তবে মাঠের লড়াইয়ে তা উবে যেতে সময় লাগেনি। ব্যাটে বলে হতাশাজনক পারফরম্যান্সে লজ্জার হার হেরেছে টাইগাররা।

বাংলাদেশের দেওয়া ৮৫ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়েই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাকি ছিল আরো ৩৯ বল।

আগে ব্যাট করে প্রোটিয়া বোলারদের তোপে ২০ ওভারও টিকতে পারেনি বাংলাদেশ। ১৮.২ ওভারে অল আউট হওয়ার আগে টাইগাররা করতে পারে মাত্র ৮৪ রান। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। এ ম্যাচে বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৭০ রান। ২০১৬ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার এই রেকর্ড গড়েছিল টাইগাররা। এছাড়া ২০০৭ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৮৩ রানে অল আউট হয়েছিল লাল-সবুজরা।

বাংলাদেশের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেন্ড্রিক্স। প্রথম ওভারেই তাসকিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৪ রান করা হেন্ড্রিক্স। এরপর নিজের প্রথম ওভারে আঘাত হানেন মাহেদী হাসান। তার বলে বোল্ড হওয়ার আগে কুইন্টন ডি কক করেন ১৬ রান।

আবু ধাবির জাইয়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। প্রথম ৩ ওভার দেখে খেললেও চতুর্থ ওভারে আর উইকেট পতন ঠেকাতে পারেনি টাইগাররা।

কাগিসো রাবাদা পরপর দুই বলে সাজঘরে ফেরান নাইম ও সৌম্য সরকারকে। নাইম ৯ রান করলেও সৌম্য গোল্ডেন ডাক মারেন। নিজের পরের ওভারে আবারো আঘাত হানেন রাবাদা। এবার মুশফিকুর রহিম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

সৌম্যের মতো প্রথম বলেই সাজঘরে ফেরেন আফিফ হোসেন। এর আগে ৩ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন দাস। তবে তার প্রতিরোধ ভেঙে দেন তাবরাইজ শামসি। টাইগার ওপেনার ফেরার আগে করেন ২৪ রান।

বাকী পথে একাই লড়াই করেন মাহেদী হাসান। নবম উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজে তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাবরাইজ শামসি দুটি ও ডোয়াইন প্রিটোরিয়াস একটি উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com