1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রিয়েল এস্টেট খাতে ডিজিটালাইজেশন সময়ের দাবি: ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাস ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজনৈতিক পরিবেশও ক্রমশ বিষাক্ত হচ্ছে: কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আমাদের রাজনৈতিক পরিবেশও ক্রমশ বিষাক্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ জুন) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। সহিংসতা ও সাম্প্রযায়িক উপাদান যুক্ত হচ্ছে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ নানা কাজই করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘১৪০ দেশের সমীক্ষায় অবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিল এক নম্বরে। এখন সেটি ৪ নম্বরে। তারপরও ঢাকা বাসযোগ্য নয়। বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে। আমাদের সেটি থেকে উত্তরণে কাজ করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সভা-সেমিনারে সমাধান করলে হবে না। বাস্তবভিত্তিক কাজ করতে হবে। যেটি প্রধানমন্ত্রী বলে থাকেন। তিনি আজ বৃক্ষরোপন করে এই দিবসের উদ্বোধন করেছেন। শেখ হাসিনার সরকার আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা করেছে।’

তিনি বলেন, ‘সমগ্র দেশের ৮৮টি ছোটো নদী, ৩৫২টি খাল পুনঃখননে চেষ্টা চলছে। দখলকৃত খাল পুনরুদ্ধারের কাজ চলছে। ইকু সিস্টেম পুনরুদ্ধারের সব পদক্ষেপ নেয়া হয়েছে। জলবায়ুর প্রভাব অভিযোজনের মাধ্যমে নিরসনের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে।’

‘পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে নিবিড় যোগসূত্র। নানা কারণে পরিবেশ বিপর্যয়ের কারণে মানব সভ্যতা হুমকির সম্মুখিন।’ -যোগ করে ওবায়দুল কাদের।

অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এতে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, অধ্যাপক আইনুন নিশাত, স্থপতি ইকবাল হাবিব, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া থেকে গবেষক আশরাফ দেওয়ান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com