1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ: খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা ভোটের ফলা ফল চ্যালেঞ্জ করেছেন মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন আজই ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৭৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সকাল থেকেই রোদের চোখ রাঙানি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল তাপও। স্পষ্টই ধারণা করা যাচ্ছিল, রাজধানীতে ফের তাপপ্রবাহ ফিরে আসছে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই সেই ধারণায় ভাটা পড়তে শুরু করে।

বিকেল সাড়ে ৫টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। এতে সন্ধ্যা নামার আগেই অন্ধকার গড়িয়ে এসেছে ঢাকার বুকে।

শনিবার (১৫ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তারা আরও বলেছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com